উৎপাদনশীলতার উপর কীভাবে মুনাফা নির্ভর করে- ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদনের উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদিত হয় তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে। উৎপাদনশীলতার সাথে মুনাফার ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। কেননা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণও বৃদ্ধি পায়। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান সাধারণত শ্রমের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা ইত্যাদি নির্ভর। এসকল উৎপাদনশীলতা দ্বারা স্ব-স্ব উপাদান ব্যয়ের অনুপাত নির্ণয় করা যায়। এক্ষেত্রে কোনো উপাদানের উৎপাদনশীলতা বেশি হলে তা এককপ্রতি ব্যয় হ্রাসকে নির্দেশ করে। ফলে এককপ্রতি ব্যয় হ্রাস পেলে এককপ্রতি মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। তাই বলা যায়, উৎপাদনশীলতার উপর প্রতিষ্ঠানের মুনাফা নির্ভরশীল।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উৎপাদনশীলতার উপর কীভাবে মুনাফা নির্ভর করে- ব্যাখ্যা কর।
উত্তর