উদ্দীপকে জনাব বারেক পিঁয়াজ সংরক্ষণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব বারেক পিঁয়াজ সংরক্ষণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করেছেন। পণ্য সংরক্ষণ প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলা হয়। সব পণ্য উৎপাদনের সাথে সাথে বিক্রয় ও ভোগ হয় না। অনেক পণ্য নির্দিষ্ট মৌসুমে উৎপাদিত হয় কিন্তু সারাবছরব্যাপী ভোগ হয়। আবার অনেক পণ্য সারাবছরব্যাপী উৎপাদিত হলেও তা নির্দিষ্ট মৌসুমে ভোগ হয়। তাই ভোক্তারা যেন সারাবছর সকল পণ্য ভোগ করতে পারে সেজন্য পণ্য গুদামজাতকরণ করা হয়। এর মাধ্যমে সময়গত উপযোগ তৈরি হয়। উদ্দীপকের জনাব বারেক একজন পিঁয়াজ ব্যবসায়ী। তিনি উৎপাদন মৌসুমে কম মূল্যে পিঁয়াজ সংরক্ষণ করে এবং একটি নির্দিষ্ট সময় পর মূল্য বৃদ্ধি পেলে নিজস্ব পরিবহনে ঢাকার কারওয়ান বাজারে বিক্রয় করেন এবং এতে অধিক মুনাফা লাভে সক্ষম হন। অর্থাৎ উৎপাদন মৌসুমে পেঁয়াজ উৎপাদিত হলেও বছরের অন্যান্য সময় ভোগের সুযোগ সৃষ্টি হচ্ছে। যা সময়গত উপযোগের সাথে মিল পাওয়া যায়। সুতরাং জনাব তারেক পেঁয়াজ সংরক্ষণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করছে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে জনাব বারেক পিঁয়াজ সংরক্ষণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর