“স্বত্বগত উপযোগ সৃষ্টিই জনাব বারেকের অধিক মুনাফা লাভের মূল কারণ।"- উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: "স্বত্বগত উপযোগ সৃষ্টিই জনাব বারেকের বেশি মুনাফা লাভের মূল কারণ"- উক্তিটি যথার্থ। পণ্য বা সেবার মালিকানা বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে হস্তান্তরিত হলে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। সাধারণত কেনা-বেচার মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি করা হয়। জনাব বারেক একজন পেঁয়াজ ব্যবসায়ী। তিনি কম দামে পেঁয়াজ কিনে নিজের বাড়িতে সংরক্ষণ করে রাখেন। পরবর্তীতে দাম বাড়লে নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকার কারওরান বাজারে এনে বিক্রি করেন। এতে তিনি বেশি লাভ করতে পারেন। জনাব বারেক প্রথমে কৃষকদের কাছ থেকে পিঁয়াজ ক্রয় করায় পিঁয়াজের মালিকানা কৃষকদের কাছ থেকে জনাব বারেকের কাছে হস্তান্তরিত হয়েছে। পরে তিনি এসব পিঁয়াজ কারওয়ান বাজারে বিক্রি করেন। এতে যারা তার কাছ থেকে পিঁয়াজ ক্রয় করেছেন, মালিকানা তাদের কাছে হস্তান্তরিত হয়েছে। অন্যদিকে জনাব বারেকের কাছ থেকে মালিকানা চলে যায়। বিনিময়ে তিনি অর্থ নেন এবং মুনাফা লাভকরেন। তাই বলা যায়, স্বত্বগত উপযোগ সৃষ্টিই তার বেশি মুনাফা লাভের মূল কারণ।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
“স্বত্বগত উপযোগ সৃষ্টিই জনাব বারেকের অধিক মুনাফা লাভের মূল কারণ।"- …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর