উৎপাদন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা কর।
উত্তর: প্রকৃতি হতে কাঁচামাল সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করাকে উৎপাদন বলে। প্রাকৃতিক সম্পদ সরাসরি ব্যবহার করা যায় না। উৎপাদনের মাধ্যমে সেগুলোর রূপ বা আকৃতি পরিবর্তন করে ব্যবহার বা ভোগের উপযোগী করে তোলা হয়। প্রকৃতি থেকে পাওয়া সম্পদের রূপ বা আকৃতি পরিবর্তন করে পণ্যকে ব্যবহার উপযোগী করার মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। সুতরাং উৎপাদন রূপগত উপযোগ সৃষ্টি করে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উৎপাদন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা কর।
উত্তর