বিভিন্ন উপকরণ দিয়ে আচার তৈরির মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হচ্ছে? ব্যাখ্যা কর।
উত্তর: বিভিন্ন উপকরণ দিয়ে আচার তৈরির মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হচ্ছে। দ্রব্যের আকার-আকৃতি পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে রূপগত উপযোগ বলে। যেমন: গাছকে আকার পরিবর্তনের মাধ্যমে কাঠ আবার কাঠ এর রূপ পরিবর্তন করে আসবাবপত্র তৈরি করা হয়। উদ্দীপকে মি. আজাদ কুমিল্লা বিসিক এলাকায় একটি আঁচার প্রস্তুতকারক কারখানা স্থাপন করলেন। আচার প্রস্তুতকরণে তিনি বরই ও জলপাই কাঁচামাল হিসেবে ব্যবহার করেন। তিনি বিভিন্ন ধরনের মসলা, তেল, চিনি ইত্যাদি মিশ্রণে আচারকে প্রস্তুত করেন। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি বিভিন্ন উপকরণ প্রক্রিয়াজাত করে তা ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করছে। উক্ত কাজের মাধ্যমে প্রতিষ্ঠানটি রূপগত উপযোগ সৃষ্টি করছে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
বিভিন্ন উপকরণ দিয়ে আচার তৈরির মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হচ্ছে?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর