জনাব রায়হান প্রথমদিকে কী ধরনের উপযোগ সৃষ্টি করেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রায়হান প্রথমদিকে রূপগত উপযোগ সৃষ্টি করেন। দ্রব্যের আকার-আকৃতি পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে রূপগত উপযোগ বলে। যেমন: গাছকে আকার পরিবর্তনের মাধ্যমে কাঠ আবার কাঠের রূপ পরিবর্তন করে আসবাবপত্র তৈরি করা হয়। জনাব রায়হান আমের জুস উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে আম ক্রয় করে সেগুলো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমের জুস তৈরি করে সারা বছরব্যাপী বাজারে বিক্রয় করেন। এখানে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি চাঁপাইনবাবগঞ্জ থেকে কাঁচামাল সংগ্রহ করে তা প্রক্রিয়াজাতের মাধ্যমে পরিপূর্ণ পণ্যে রূপান্তর করছে। কাঁচামালের আকার-আকৃতি পরিবর্তন করে তা ব্যবহার উপযোগী পণ্যে উপস্থাপন করছে। উক্ত আকার-আকৃতি পরিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠানটি রূপগত উপযোগ সৃষ্টি করছে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
জনাব রায়হান প্রথমদিকে কী ধরনের উপযোগ সৃষ্টি করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর