উদ্দীপকে উৎপাদনের খাত উল্লেখপূর্বক এর ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উৎপাদনের শিল্প খাতের কথা উল্লেখ রয়েছে যা দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে। উৎপাদনের যে খাত কাঁচামাল ব্যবহার করে যন্ত্রপাতির সাহায্যে রূপগত উপযোগ তৈরি করে তাকে শিল্পখাত বলে। উদ্দীপকে জনাব রায়হান চাঁপাইনবাবগঞ্জ থেকে আম ক্রয় করে সেগুলো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমের জুস তৈরি করে সারা বছরব্যাপী বাজারে বিক্রয় করেন। উৎপাদন প্রক্রিয়ায় তিনি আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করেন। বর্তমানে জনাব রায়হানের তৈরিকৃত আম বাজারে বেশ জনপ্রয়ি। এখানে দেখা যাচ্ছে উক্ত শিল্পটি বিভিন্ন কাঁচামাল ব্যবহার করে তার রূপ পরিবর্তনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী জুস তৈরি করছে। যা অতিরিক্ত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী, পণ্য তৈরি করছে। এছাড়া প্রতিষ্ঠানটি উৎপাদন কাজে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে। উক্ত কাজটি উৎপাদনের শিল্প খাতের অন্তর্ভুক্ত। উৎপাদনের তিনটি খাত তথা কৃষি, শিল্প ও সেবা। এসব খাত উৎপাদনের চাকা সচল রেখে আমাদের বিভিন্ন ধরনের অভাব ও চাহিদা পূরণ করছে। উৎপাদনের একটি বড় অংশ শিল্প খাতের অন্তর্গত। সেবা শিল্প বাদে প্রস্তুত, নির্মাণ, নিষ্কাশন এই সকল কিছু শিল্প খাতের অন্তর্গত। শিল্প খাত আমাদের বিভিন্ন ভোগ্যপণ্য প্রদান করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও একটি বৃহৎ ভূমিকা পালন করে। যা আমাদের অর্থনীতিকে ত্বরান্বিত করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও আমের জুস উৎপাদন করার মাধ্যমে আমাদের ব্যবহারযোগ্য পণ্য প্রদানপূর্বক অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে উৎপাদনের খাত উল্লেখপূর্বক এর ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর