ক্রমবর্ধমান চাহিদা পূরণে উৎপাদনশীলতার ভূমিকা বর্ণনা কর।
উত্তর: উৎপাদন ও উৎপাদনে ব্যবহৃত উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। একটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় হ্রাস পায় যা পণ্যের চাহিদা বৃদ্ধিতে সহায়ক। একইভাবে পণ্যের চাহিদা বৃদ্ধি পেলে অধিক পণ্যের যোগান প্রয়োজন হয়। উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে পণ্যের যোগান বৃদ্ধি করা সম্ভব। এভাবে উৎপাদনশীলতা ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়তা করে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
ক্রমবর্ধমান চাহিদা পূরণে উৎপাদনশীলতার ভূমিকা বর্ণনা কর।
উত্তর