উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করে- বিশ্লেষণ কর।
উত্তর: 'উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে সহায়তা করে'- উক্তিটির সাথে আমি একমত। প্রয়োজনীয় উপকরণ (ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন) ব্যবহার করে মানুষের ব্যবহার উপযোগী দ্রব্য বা সেবা তৈরি করাকে উৎপাদন বলে। উৎপাদনের মাধ্যমে প্রকৃতিপ্রদত্ত দ্রব্যের রূপ বা আকার-আকৃতি পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টির দ্বারা কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়ন ঘটানো হয়। উদ্দীপকে মি. ইমাম চৌধুরী তার পতিত জমিতে একটি বিনোদন পার্ক গড়ে তুলেন। এই পার্ক পরিচালনার জন্য তিনি বেশকিছু জনবল নিয়োগ দেন। ফলে এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এছাড়া বিনোদন পিপাসু জনসাধারণের পার্কে যাতায়াতের জন্য রাস্তাঘাট নির্মাণসহ বিদ্যুতের ব্যবস্থা করা হয়। যার মাধ্যমে এলাকার সার্বিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটে। মি. ইমাম চৌধুরী প্রকৃতিপ্রদত্ত সম্পদের সঠিক ব্যবহার করেছেন এবং এই ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক উন্নয়নের গতিধারা বজায় রেখেছেন। প্রকৃতিপ্রদত্ত সকল সম্পদ সরাসরি ভোগ বা ব্যবহার করা যায় না। তাই এসব সম্পদকে ব্যবহার উপযোগী করে তোলার জন্য আকার-আকৃতি ও রূপ পরিবর্তন করে উৎপাদন করা হয়। উৎপাদন কার্যক্রমে জড়িত বিভিন্ন পক্ষসমূহ তথা জনবলের প্রয়োজন হয়। যার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং দেশের বেকারত্ব দূর হয়ে অর্থনৈতিক অগ্রগতি ঘটে। অর্থাৎ "উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে সহায়তা করে" উক্তিটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করে- বিশ্লে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর