উদ্দীপর্কের জনাব রফিক ফেব্রুয়ারি মাসে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রফিক ফেব্রুয়ারি মাসে স্বত্বগত উপযোগ সৃষ্টি করেন। কোনো দ্রব্যের মালিকানা পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্বত্বগত উপযোগ বলে। পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে জনাব রফিক চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কুমিল্লার স্থানীয় চাষিদের নিকট থেকে স্ট্রবেরি সংগ্রহ করে বিভিন্ন ফলের খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করেন। এখানে দেখা যাচ্ছে তার সম্পাদিত কার্যটি হচ্ছে ক্রয় ও বিক্রয় যা অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা গ্রহণ এবং হস্তান্তর প্রক্রিয়াকে বোঝায়। উক্ত কাজের মাধ্যমে পণ্যের মালিকানা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে হস্তান্তরিত হয় বলে বলা যাচ্ছে যে, তিনি স্বত্বগত উপযোগ সৃষ্টি করেন।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপর্কের জনাব রফিক ফেব্রুয়ারি মাসে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর