"সময়গত উপযোগ সৃষ্টিই উদ্দীপকের জনাব রফিককে আর্থিকভাবে ক্ষতির হাত থেকে রক্ষা করে।”- তুমি কি একমত? সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: সময়গত উপযোগ সৃষ্টি উদ্দীপকের জনাব রফিককে আর্থিকভাবে ক্ষতির হাত থেকে রক্ষা করে উক্তিটির সাথে আমি একমত। এক সময়ের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে অন্য সময়ে ব্যবহারের মাধ্যমে যে উপযোগ তৈরি হয় তাকে সময়গত উপযোগ বলে। গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ তৈরি হয়। উদ্দীপকের জনাব রফিক প্রাথমিক পর্যায়ে স্বত্বগত উপযোগ সৃষ্টির মাধ্যমে পণ্য খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করেন। অতিরিক্ত ফলন হয়েছে বিধায় তিনি বর্তমান চাহিদার অতিরিক্ত স্ট্রবেরি সংগ্রহ করতে সক্ষম হন। কিন্তু বাজারে চাহিদার তুলনায় স্ট্রবেরি সরবরাহ বেড়ে গেলে স্ট্রবেরির দাম কমে যাবে। এমতাবস্থায় তিনি চাহিদার অতিরিক্ত স্ট্রবেরি কোল্ডস্টোরেজে সংরক্ষণের ব্যবস্থা নেন। এখানে দেখা যাচ্ছে তার সম্পাদিত কাজটি হচ্ছে কোল্ডস্টোরেজে স্ট্রবেরি সংরক্ষণ যা পণ্য উৎপাদন থেকে ভোগ সময় পর্যন্ত পণ্যকে সংরক্ষণের ব্যবস্থা করবে। এবং এক মৌসুমের পণ্য অন্য মৌসুমে ব্যবহারের সুযোগ সৃষ্টির মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করে। একই ধরনের পণ্য সকল সময়ে উৎপাদন করা যায় না। কিন্তু পণ্যের চাহিদা সকল সময়ে বিদ্যমান থাকতে পারে। এমতাবস্থায় পণ্যকে সংরক্ষণ করে পরবর্তী সময় ব্যবহারে উপযোগ তৈরি করে। আবার সকল সময় পণ্যের ন্যায্যমূল্য পাওয়াও সম্ভব হয় না। অনেক সময় উৎপাদন মৌসুমে বেশি পরিমাণে পণ্য উৎপাদন হলে দাম হ্রাস পায়। তাই প্রকৃত মূল্য পেতে হলে সংরক্ষণের প্রয়োজন হয়। উদ্দীপকের জনাব রফিক উক্ত কাজের মাধ্যমেই পণ্য সংরক্ষণের ব্যবস্থা করেন। ফলে তিনি আর্থিকভাবে ক্ষতির হাত থেকে রক্ষা পান।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
"সময়গত উপযোগ সৃষ্টিই উদ্দীপকের জনাব রফিককে আর্থিকভাবে ক্ষতির হাত থে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর