টাঙ্গাইল থেকে আনারস সংগ্রহের মাধ্যমে তিনি ব্যবসায় কোন উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: টাঙ্গাইল থেকে আনারস সংগ্রহের মাধ্যমে তিনি ব্যবসায় স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন। একস্থান থেকে দ্রব্যসামগ্রী অন্যত্র স্থানান্তর করার ফলে যে অতিরিক্ত উপযোগের সৃষ্টি হয়, তাকেই স্থানগত উপযোগ বলে। সাধারণত মধ্যস্থ ব্যবসায়ীরা এ ধরনের উপযোগ সৃষ্টি করে উৎপাদিত এবং মানুষের ব্যবহার উপযোগী পণ্য একস্থান হতে অন্য স্থানে পরিবহনের মাধ্যমে এ ধরনের উপযোগ সৃষ্টি করা হয়। উদ্দীপকে দেখা যায়, জনাব শফি টাঙ্গাইল থেকে আনারস সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। অর্থাৎ আনারস উৎপাদন হয় টাঙ্গাইলে। কিন্তু আনারসের ক্রেতা দেশের সব অঞ্চলের মানুষই। জনাব শফি দেশের বিভিন্ন স্থানে আনারস পৌছানোর মাধ্যমে নতুন চাহিদার সৃষ্টি করেন। এভাবে আনারসের চাহিদা সৃষ্টি করার মাধ্যমে তিনি ব্যবসায় স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
টাঙ্গাইল থেকে আনারস সংগ্রহের মাধ্যমে তিনি ব্যবসায় কোন উপযোগ সৃষ্টি …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর