উদ্দীপকে আক্তারুল ইসলামের কার্যক্রম উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আকতারুল ইসলামের কার্যক্রম উৎপাদনের শিল্প খাতের অন্তর্ভুক্ত। উৎপাদনের যে খাত কাঁচামাল ব্যবহার করে, যন্ত্রপাতির সাহায্যে রূপগত উপযোগ তৈরি করে তাকে শিল্পখাত বলে। উৎপাদনের একটি বড় অংশ শিল্পখাতের অন্তর্গত। সেবা শিল্প বাদে প্রস্তুত, নির্মাণ, নিষ্কাশন এই সকল কিছু শিল্পখাতের অন্তর্গত। উদ্দীপকে আকতারুল ইসলাম ৫০ জন শ্রমিক ও ২ কোটি টাকা মূলধন নিয়ে যশোরের সলুয়ায় একটি অটো-রাইস মিল স্থাপন করেন। তিনি সরাসরি চাষিদের কাছ থেকে ধান কিনে চাল উৎপাদন করেন। এখানে। দেখা যাচ্ছে, আকতারুল ইসলাম ধানকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে তা প্রক্রিয়াকরণের মাধ্যমে রূপ পরিবর্তন করে মানুষের ভোগ উপযোগী চালে রূপান্তর করছে। তার কাজের মাধ্যমে ধানের রূপগত পরিবর্তন হচ্ছে যা উৎপাদনের শিল্প খাতের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে আক্তারুল ইসলামের কার্যক্রম উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর