বিভিন্ন, হাত ঘুরে সর্বশেষে পুরাতন হাঁড়ি-পাতিল দিয়ে যে ধরনের উপযোগ সৃষ্টি হচ্ছে, ভোক্তাদের চাহিদাপূরণে তার ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: বিভিন্ন হাত ঘুরে সর্বশেষে পুরাতন হাঁড়ি-পাতিল দিয়ে রূপগত উপযোগ সৃষ্টি হচ্ছে, ভোক্তাদের চাহিদা পুরণে এর ভূমিকা অপরিসীম। প্রাকৃতিক বা অপ্রাকৃতিক সম্পদের আকার-আকৃতি পরিবর্তন করে রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। পুনঃউৎপাদনের মাধ্যমেও রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। আমার আম্মা পুরাতন সিলভারের হাঁড়ি-পাতিল ফেলে না দিয়ে হকারদের কাছে বিক্রি করেন। হকাররা তা নিয়ে পাইকারের কাছে বিক্রি করে। এভাবে বিভিন্ন হাত ঘুরে উক্ত সিলভার দিয়ে উৎপাদক পুনরায় নতুন হাঁড়ি-পাতিলসহ নানা পণ্য তৈরি করেন। সিলভারের হাঁড়ি-পাতিল বিভিন্ন হাত ঘুরে রূপান্তরিত হয়ে উপযোগ সৃষ্টি করেছে, যা নতুন পণ্য হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন এসব হাঁড়ি-পাতিলের মাধ্যমেই আমরা আমাদের রান্নাসহ নানান প্রয়োজন মিটিয়ে থাকি। অর্থাৎ হাঁড়ি-পাতিলের রূপগত উপযোগ সৃষ্টিই ভোক্তাদের চাহিদা পূরণে ব্যবহৃত হচ্ছে। পুরাতন হাঁড়ি-পাতিল ফেলে দিলে তা অপচয় হয়। এসব হাঁড়ি-পাতিল নষ্ট না করে পুনঃউৎপাদনে ব্যবহারের ফলে সহজে চাহিদা পূরণ করা সম্ভব হবে। তাই বিভিন্ন হাত ঘুরে হাঁড়ি-পাতিল রূপগত উপযোগ সৃষ্টি করে ভোক্তাদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
বিভিন্ন, হাত ঘুরে সর্বশেষে পুরাতন হাঁড়ি-পাতিল দিয়ে যে ধরনের উপযোগ স…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর