উদ্দীপকে জনাব রোহান কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব রোহান তার কাজের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করেন। এক সময়ের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে অন্য সময়ে ব্যবহারের মাধ্যমে যে উপযোগ তৈরি হয় তাকে সময়গত উপযোগ বলে। গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। জনাব রোহান ময়মনসিংহের একজন ধান ব্যবসায়ী। তিনি গত বছর আমনের মৌসুমে স্থানীয় বাজার থেকে ৭৫০ টাকা মণ দরে ১০০০ মন ধান ক্রয় করেন। উক্ত ধান তিনি নিজ বাড়িতে সংরক্ষণ করেন বাড়তি লাভের আশায়। তার এই সংরক্ষণজনিত কাজের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। কেননা উক্ত পণ্য তিনি এক মৌসুমে ক্রয় করে তা অন্য মৌসুমে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করেন। যা পণ্যের সময় বা কালগত উপযোগ সৃষ্টি করে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে জনাব রোহান কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর