তুমি কি মনে কর রোজ ফার্মটি তাদের সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পেরেছে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে রোজ ফার্মটি তাদের সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পেরেছে বলে আমি মনে করি। কোনো প্রতিষ্ঠানের সম্পদ ব্যবহারের অনুপাতই হচ্ছে উৎপাদনশীলতা। ব্যবসায় এবং দৈনন্দিন জীবনে উৎপাদনশীলতা নানানভাবে ভূমিকা রাখে। সর্বনিম্ন ব্যয় সর্বাধিক পরিমাণ উৎপাদনের জন্য ব্যবহৃত উপকরণসমূহের সঠিক ভারসাম্য আনয়ন করাই হলো উৎপাদনশীলতা। উদ্দীপকের রোজ ফার্মের উৎপাদনশীলতা হার হলো ৮.১১। অর্থাৎ প্রতিষ্ঠানটি সুষ্ঠু উৎপাদনে নিয়োজিত রয়েছে। এতে ফার্মটির কাজের প্রক্রিয়ার উন্নয়ন ঘটছে। তাদের শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে এবং সাথে সাথে প্রতিষ্ঠানের দক্ষতাও বাড়ছে। এসব বিষয়ের প্রেক্ষিতেই ফার্মটি সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পেরেছে। সুতরাং সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হওয়ার প্রেক্ষিতেই রোজ ফার্মের ব্যবস্থাপক জনাব আহমদ ফার্মটি আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
তুমি কি মনে কর রোজ ফার্মটি তাদের সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পেরেছে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
\end{if}]-->\end{if}]-->
= ৮.১১ প্রায়
∴ রোজ ফার্মের বছরে মোট উৎপাদনশীলতা হলো প্রায় ৮.১১।উত্তর