খাঁচায় উৎপাদিত ইলিশ উপযোগ বৃদ্ধিতে সহায়ক হবে- তুমি কি একমত? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: খাঁচায় উৎপাদিত ইলিশ উপযোগ বৃদ্ধিতে সহায়ক হবে- উক্তিটির সাথে আমি একমত। কারণ এর ফলে সময়গত উপযোগ সৃষ্টি হবে। এক সময়ের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে অন্য সময়ে ব্যবহারের মাধ্যমে যে উপযোগ তৈরি হয় তাকে সময়গত উপযোগ বলে। গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে আমাদের দেশের মৎস্য খাত নিয়ে আলোচনা করা হয়।বর্তমানে আমাদের দেশে কৃত্রিম উপায়ে ইলিশ উৎপাদনের চেষ্টা করা হচ্ছে। অন্যান্য মাছ চাষের মতো সহজ না হলেও অবশেষে মৎস্য বিভাগ ইলিশের নিষিক্ত রেণু সংগ্রহ করে খাঁচায় উৎপাদন শুরু করেছে, যা মৌসুম ছাড়াও বাজারজাত করা যাবে। এখানে দেখা যাচ্ছে, মৎস্য বিভাগের খাঁচায় করে মাছ উৎপাদনের মাধ্যমে মৌসুম ছাড়াও মাছ সরবরাহ করা যাবে। অর্থাৎ এক মৌসুমের পণ্য ভিন্ন মৌসুমে ব্যবহার করা যাবে যা পণ্যের সময় উপযোগকে নির্দেশ করে। একই ধরনের পণ্য সকল সময়ে উৎপাদন করা যায় না। কিন্তু পণ্যের চাহিদা সকল সময়ে বিদ্যমান থাকতে পারে। আবার সকল সময় পণ্যের প্রকৃত মূল্য পাওয়া কষ্টসাধ্য হয়ে যায়। এমতাবস্থায় পণ্যকে সংরক্ষণ করে অথবা বিশেষ কোনো পদ্ধতিতে পরবর্তী সময় ব্যবহারে উপযোগী করে তোলার প্রয়োজন পড়ে। উদ্দীপকেও এমন একটি ব্যবস্থার কথা উল্লেখ রয়েছে যা মাছকে অন্য সময় তথা মৌসুম ছাড়া ব্যবহারের সুযোগ করে দিচ্ছে। তাই আমার মতে তারা পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করছে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
খাঁচায় উৎপাদিত ইলিশ উপযোগ বৃদ্ধিতে সহায়ক হবে- তুমি কি একমত? তোমার উ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর