উদ্দীপকের আলোকে খুচরা ব্যবসায়ীরা যে ধরনের উপযোগ সৃষ্টি করেছে, পণ্য বণ্টনে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের খুচরা ব্যবসায়ীরা স্বত্বগত উপযোগ সৃষ্টি করেছে। পণ্য বণ্টনে স্বত্বগত উপযোগ সৃষ্টি করা যথার্থ বলে আমি মনে করি। পণ্যের মালিকানা পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্বত্বগত উপযোগ ৰলে। পণ্য ক্রয়-বিক্রয় এর মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে 'কনক ফ্যাশন হাউজ' একটি পোশাক উৎপাদকারী প্রতিষ্ঠান। স্বনামধন্য এ ফ্যাশন হাউজের পোশাকগুলো বড় বড় শহরের মহাজনরা কিনে নিয়ে খুচরা বাজারে বিক্রি করেন। অতঃপর খুচরা ব্যবসায়ীর হাত হয়ে তা চূড়ান্ত ব্যবহারকারীদের কাছে পৌছে। এখানে দেখা যাচ্ছে, খুচরা ব্যবসায়ীরা একদিক যেমন মহাজনের নিকট থেকে পণ্য ক্রয় করে তার মালিকানা গ্রহণ করছেন একইভাবে চূড়ান্ত ভোক্তার নিকট বিক্রয় করে তার মালিকানা হস্তান্তর করেন। অর্থাৎ তার মাধ্যমে পণ্যের ক্রয় ও বিক্রয় কাজ সম্পাদন হয় যা পণ্যের স্বত্বগত উপযোগ সৃষ্টি করে। উৎপাদক বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য উৎপাদন করে এবং ভোক্তাগণ পণ্য ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করে। অর্থাৎ পণ্য উৎপাদনকারী থেকে ভোক্তার নিকট বণ্টিত হয়। পণ্য বণ্টনের ক্ষেত্রে একটি অন্যতম বাধা হলো মালিকানা পরিবর্তন। এরূপ বাধা দূর করার মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। তাই পণ্য বণ্টনের ক্ষেত্রে স্বত্বগত উপযোগ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ; যা উদ্দীপকে উল্লিখিত খুচরা ব্যবসায়ীর ক্ষেত্রে যথার্থ বলে মনে করি।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকের আলোকে খুচরা ব্যবসায়ীরা যে ধরনের উপযোগ সৃষ্টি করেছে, পণ্য …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর