আর্থিক উৎপাদনশীলতা কীভাবে নির্ণয় করা যায়?
উত্তর: সংযোজিত মূল্য ও রূপান্তর ব্যয়ের অনুপাতকে আর্থিক উৎপাদনশীলতা বলে। আর্থিক উৎপাদনশীলতার মাধ্যমে সাধারণত প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থার ধারণা পাওয়া যায়। মূলত বিক্রয়মূল্য থেকে কাঁচামালের ব্যয় বাদ দিলে সংযোজিত মূল্য পাওয়া যায়। আবার কাঁচামালকে প্রকৃত পণ্যে রূপান্তর করতে যে ব্যয় হয় তাকে রূপান্তর ব্যয় বলে। উক্ত সংযোজিত মূল্যকে রূপান্তর ব্যয় দিয়ে ভাগ করে আর্থিক উৎপাদনশীলতা নির্ণয় করা যায়। আর্থিক উৎপাদনশীলতা = সংযোজিত মূল্য/রূপান্তর ব্যয়।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
আর্থিক উৎপাদনশীলতা কীভাবে নির্ণয় করা যায়?
উত্তর