উদ্দীপকের আলোকে খুচরা ব্যবসায়ীরা কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? পণ্য বণ্টনে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের আলোকে খুচরা ব্যবসায়ীরা তাদের কাজের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি করছে। উক্ত উপযোগ সৃষ্টি ছাড়া পণ্য বণ্টন করা সম্ভব নয়। পণ্যের মালিকানা পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্বত্বগত উপযোগ বলে। পণ্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে রেশমি ফ্যাশন হাউজ পণ্যের রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে তার উৎপাদিত পোশাকের চাহিদা সৃষ্টি করে। যার ফলে উক্ত প্রতিষ্ঠানের পোশাকগুলো শহরের মহাজনেরা কিনে নিয়ে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করেন। এরপর খুচরা ব্যবসায়ীরা পোশাকগুলো বিক্রয়ের মাধ্যমে চূড়ান্ত ভোক্তার নিকট পৌছে দেয়। এখানে খুচরা ব্যবসায়ীরা একদিকে যেমন পাইকারের নিকট থেকে পণ্য ক্রয় করে তার মালিকানা গ্রহণ করছেন একইভাবে চূড়ান্ত ভোক্তার নিকট বিক্রয় করে তার মালিকানা হস্তান্তর করছেন। অর্থাৎ তার মাধ্যমে পণ্যের ক্রয় ও বিক্রয় কাজ সম্পাদন হয়। যা পণ্যের স্বত্বগত উপযোগ সৃষ্টি করে। উৎপাদক বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য উৎপাদন করে। অপরদিকে, ভোক্তাগণ পণ্য ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করে। অর্থাৎ পণ্য উৎপাদনকারী থেকে ভোক্তার নিকট বণ্টিত হয়। পণ্য বণ্টনের ক্ষেত্রে একটি অন্যতম বাধা হলো মালিকানা পরিবর্তন। এরূপ বাধা দূর করার মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। তাই পণ্য বণ্টনের ক্ষেত্রে স্বত্বগত উপযোগ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। যা উদ্দীপকে উল্লিখিত খুচরা ব্যবসায়ীর জন্য যথার্থ।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকের আলোকে খুচরা ব্যবসায়ীরা কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? পণ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
\end{if}]-->\end{if}]-->উত্তর
উত্তর