উদ্দীপকে উল্লিখিত 'দিগন্ত ডে-কেয়ার' কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'দিগন্ত ডে-কেয়ার' সেবাগত উপযোগ সৃষ্টি করে। কতিপয় সুনির্দিষ্ট ও অদৃশ্যমান কাজ, সুবিধা এবং তৃপ্তি যা মানবীয় বা প্রযুক্তিগত বৈশিষ্ট্যের সমন্বয়ের মাধ্যমে অভাব পূরণ করতে পারে এবং বিভিন্ন পক্ষের মধ্যে লেনদেন করা যায় তাকে সেবা বলা হয়। উক্ত সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সেবাগত উপযোগ বলে। সেবা এমন একটি বিষয় যা দেখা যায় না, স্পর্শও করা যায় না; কিন্তু মানুষের অভাব ও চাহিদা পূরণ করে থাকে। উদ্দীপকে, মিস ফারিহার ঢাকার পল্লবীতে 'দিগন্ত ডে-কেয়ার' নামে একটি ডে-কেয়ার সেন্টার রয়েছে। কর্মজীবী মায়েরা তাদের সন্তানদের নিশ্চিন্তে সেখানে রেখে অফিসে যেতে পারেন। এখানে দেখা যাচ্ছে, মিস ফারিহার প্রতিষ্ঠানটি গ্রাহকদের এমন এক ধরনের সুবিধা প্রদান করছে যার মাধ্যমে গ্রাহকরা দৃশ্যমান কোন বস্তু গ্রহণ করছে না। তবে অদৃশ্য সুবিধার মাধ্যমে তাদের অভাব পূরণ হচ্ছে। উক্ত সুবিধা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি সেবাগত উপযোগ সৃষ্টি করছে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'দিগন্ত ডে-কেয়ার' কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর