'দিগন্ত কারুশিল্প' নামক প্রতিষ্ঠানটিতে সৃষ্ট উপযোগটির গুরুত্ব উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: 'দিগন্ত কারুশিল্প' নামক প্রতিষ্ঠানটিতে সৃষ্ট উপযোগটি হলো রূপগত উপযোগ। উৎপাদনের ক্ষেত্রে উক্ত উপযোগের গুরুত্ব সর্বাধিক। দ্রব্যের আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে রূপগত উপযোগ বলে। যেমন: গাছকে আকার পরিবর্তনের মাধ্যমে কাঠ আবার কাঠের রূপ পরিবর্তন করে আসবাবপত্র তৈরি করা হয়। রূপগত উপযোগ হলো উৎপাদনের প্রাথমিক উপযোগ। উদ্দীপকে মিস ফারিহার ঢাকার পল্লবীতে 'দিগন্ত ডে-কেয়ার' নামে একটি ডে-কেয়ার সেন্টার রয়েছে। সম্প্রতি তিনি কর্মহীন দুস্থ নারীদের কথা চিন্তা করে তার ডে-কেয়ার সেন্টারের পাশেই 'দিগন্ত কারুশিল্প' নামে একটি হস্তশিল্পের কারখানা গড়ে তুলেছেন। তিনি বাজার হতে উন্নতমানের উল কিনে হাতের তৈরি সোয়েটার ও অন্যান্য উলের সামগ্রী উৎপাদনের ব্যবস্থা করেন। উক্ত কাজের মাধ্যমে তিনি উলের রূপ পরিবর্তন করে চুড়ান্ত ব্যবহারযোগ্য পণ্য তৈরি করছেন; যা রূপগত উপযোগ সৃষ্ট করে। প্রকৃতি প্রদত্ত সকল সম্পদ সরাসরি ভোগ বা ব্যবহার করা যায় না। তাই এই গুলোকে ব্যবহার উপযোগী করে তোলার জন্য আকার আকৃতি ও রূপ পরিবর্তন করতে হয় একেই উৎপাদন বলে। একটি উৎপাদন কার্যক্রমে জড়িত বিভিন্ন পক্ষসমূহ তথা জনবলের প্রয়োজন হয়। যার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং দেশের বেকারত্ব দূর হয়ে অর্থনৈতিক অগ্রগতি ঘটে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতেও মিস ফারিহা হস্তশিল্পের কারখানার মাধ্যমে বিভিন্ন সামগ্রী উৎপাদন পূর্বক তার এলাকার নারীদের কর্মসংস্থানের সৃষ্টি করছেন। এভাবে দিগন্ত কারুশিল্প রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক অবদান রাখছে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
'দিগন্ত কারুশিল্প' নামক প্রতিষ্ঠানটিতে সৃষ্ট উপযোগটির গুরুত্ব উদ্দী…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর