উপযোগের ধরন উল্লেখ করে মাহি অর্গানিক প্রোডাক্টস লিমিটেডের ব্যবসায়িক সাফল্যের কারণ বিশ্লেষণ কর।
উত্তর: মাহি অর্গানিক প্রোডাক্টস লিমিটেডের ব্যবসায়িক সাফল্যের কারণ হলো স্থানগত উপযোগ সৃষ্টি। কোনো দ্রব্য একস্থান থেকে অন্যস্থানে পৌছানোর ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়। সাধারণত পণ্যসামগ্রী উৎপাদনের স্থান এবং ভোক্তাদের অবস্থানের মধ্যে যে দূরত্ব তা নিরসন করার জন্যেই স্থানগত উপযোগ সৃষ্টির প্রয়োজন হয়। উদ্দীপকে মাহি অর্গানিক প্রোডাক্টস লিমিটেড একটি নতুন ধরনের অরেঞ্জ জুস উৎপাদন করেছে। জুসটির গুণগতমান এবং আকর্ষণীয় প্যাকেজিং এর কারণে এটি অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। মাহি তার নিজস্ব শোরুমের মাধ্যমে ঢাকাসহ সারাদেশে ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করেন। সময়মতো মানসম্পন্ন পণ্য সরবরাহের ফলে তিনি ব্যবসায়িক জগতে সফলতা অর্জন করেন। এখানে তাদের সারাদেশে পণ্য সরবরাহের মাধ্যমে উৎপাদনের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। যে স্থানে পণ্য উৎপাদন হয়, সে স্থানে এর ক্রেতা বা ভোক্তা অবস্থান করবে এমন নয়। আর ক্রেতা বা ভোক্তার উপস্থিতি ছাড়া চাহিদারও সৃষ্টি হয় না। এক্ষেত্রে পরিবহন ব্যবস্থার মাধ্যমে কোনো ব্যবসায়ী চাহিদাসম্পন্ন স্থানে পণ্য নিয়ে স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন এবং ব্যবসায়িক সফলতা 'লাভকে নিশ্চিত করতে পারেন। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাদের উৎপাদিত পণ্য বিভিন্ন স্থানে স্থানান্তর করে স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে ব্যবসায়িক সফলতা অর্জন করে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উপযোগের ধরন উল্লেখ করে মাহি অর্গানিক প্রোডাক্টস লিমিটেডের ব্যবসায়িক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর