উৎপাদন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে- ব্যাখ্যা কর।
উত্তর: মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদে যে বিনিময়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে। উৎপাদনের মাধ্যমে রূপগত, স্বত্বগত, স্থানগত, সময়গত, ঝুঁকিগত, অর্থগত ইত্যাদি উপযোগ সৃষ্টি করা যায়। এসব উপযোগ সৃষ্টি করা বা উৎপাদনের কারণে উৎপাদক একদিকে যেমন তার নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করে, অন্যদিকে বেকার জনগোষ্ঠীকে নিয়োগ দিয়েও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। আবার পরোক্ষভাবেও উৎপাদিত পণ্য বণ্টন, শিল্পোন্নয়ন ও সরকারের আয় বৃদ্ধিতে অবদান রাখার মাধ্যমেও উৎপাদন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উৎপাদন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে- ব্যাখ্যা কর।
উত্তর