রূপগত উপযোগ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
উত্তর: যে কোনো জিনিসের আকার-আকৃতি পরিবর্তন করে যে বাড়তি উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। এক্ষেত্রে দ্রব্যের রূপ পরিবর্তন ঘটে বিধায় একে রূপগত উপযোগ নামে অভিহিত করা হয়। কাঠ থেকে আসবাবপত্র, মাটি থেকে ইট, লোহা থেকে যন্ত্রপাতি- এভাবে হাজারো জিনিসের রূপগত উপযোগ সৃষ্টি করে মানুষের ব্যবহার উপযোগী করা হচ্ছে। সেবাদানকারী শিল্প ব্যতীত প্রস্তুত, নির্মাণ, নিষ্কাশন সব ধরনের শিল্পই এ ধরনের উপযোগ সৃষ্টি বা উৎপাদনের কাজে জড়িত থাকে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
রূপগত উপযোগ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
উত্তর