উপযোগ সৃষ্টি করতে উদ্দীপকের চিত্রের প্রক্রিয়াটির প্রয়োজনীয়তা সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উপযোগ সৃষ্টি করতে উদ্দীপকের চিত্রের প্রক্রিয়াটির প্রয়োজনীয়তা অত্যাধিক। বিভিন্ন উপকরণ ব্যবহার করে উপযোগ বৃদ্ধির প্রক্রিয়াকে উৎপাদন বলে। প্রকৃতির সকল সম্পদ সরাসরি ব্যবহার করা যায় না। এর জন্য প্রক্রিয়াকরণের প্রয়োজন হয়। প্রকৃতি প্রদত্ত সম্পদে শ্রম ও বুদ্ধি ব্যবহার করে যে বাড়তি উপযোগ বৃদ্ধি হয় তাই মূলত উৎপাদন। উদ্দীপকে চিত্রে উৎপাদন প্রক্রিয়ার তিনটি অংশ দৃশ্যমান। যেখানে প্রথম অংশে উৎপাদনের বিভিন্ন উপকরণ যথা: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন ইনপুট করা হচ্ছে। দ্বিতীয় অংশে এ সকল উপাদান ক, খ ও গ ইউনিটে প্রক্রিয়াজাত করে তা আউটপুট ডিভাইসে প্রেরণ করছে যা চুড়ান্ত উৎপাদন হিসেবে বিবেচিত।' এই পদ্ধতিতেই উপযোগ সৃষ্টি করা হয়; যা ব্যবহারের মাধ্যম মানুষ তার অভাব পূরণ করে। উপযোগ সৃষ্টিতে উৎপাদন প্রক্রিয়ার ব্যবহারের প্রয়োজনীয়তা এই কারণে গুরুত্বপূর্ণ যে, কাঁচামাল স্বয়ং মানুষের চাহিদা পূরণ করতে পারে না। উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে কাঁচামালকে রূপান্তর, আকার পরিবর্তন ও গুণগত মান বৃদ্ধি করে ব্যবহারোপযোগী পণ্যে পরিণত করা হয়। যেমন: কাঠ উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে আসবাবপত্রে রূপ নিলে তা মানুষের বসার বা ব্যবহারের উপযোগ সৃষ্টি করে। একইভাবে তুলা থেকে সুতা ও কাপড় তৈরি হলে তার উপযোগ বৃদ্ধি পায়। অর্থাৎ, উৎপাদন প্রক্রিয়া না থাকলে দ্রব্যের ব্যবহারযোগ্যতা ও মূল্য সৃষ্টি হতো না। তাই মানুষের চাহিদা পূরণ ও অর্থনৈতিক মূল্য সৃষ্টির জন্য উৎপাদন প্রক্রিয়ার ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয়।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উপযোগ সৃষ্টি করতে উদ্দীপকের চিত্রের প্রক্রিয়াটির প্রয়োজনীয়তা সম্পর্…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর