উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে কোল্ড স্টোরেজ স্থাপনের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টির কথা বলা হয়েছে। উৎপাদন থেকে ভোগের সময় পর্যন্ত পণ্য সংরক্ষণ করার মাধ্যমে সময়গত উপযোগের সৃষ্টি হয়। এতে পণ্য অপচয় রোধ হয় এবং সারা বছর ধরে পণ্য সরবরাহ নিশ্চিত করা যায়। গুদামজাতকরণ বা কোল্ড স্টোরেজ সময়গত উপযোগ সৃষ্টিতে ভূমিকা রাখে। জনাব মতিন মুন্সীগঞ্জে একটি কোল্ড স্টোরেজ স্থাপন করেছেন। সেখানে আলু ব্যবসায়ীরা তাদের উৎপাদিত আলু সংরক্ষণ করেন। আলু একটি মৌসুমী ফসল, যা একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত হয়। কিন্তু ভোক্তারা সারাবছর আলু ভোগ করতে চায়। কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করার সুযোগ থাকায় সারা বছর ভোক্তারা আলুর যোগান পাচ্ছে। পাশাপাশি চাষীরাও ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে লাভবান হচ্ছে। এভাবে পণ্য চাহিদা বাড়ার সময় পর্যন্ত সংরক্ষণ করলে সময়গত উপযোগ সৃষ্টি হয়। অতএব, উদ্দীপকে জনাব মতিনের প্রতিষ্ঠানের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হচ্ছে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর