জনাব মতিনের স্থাপিত কোল্ড স্টোরেজ কৃষককে আলুর ন্যায্যমূল্য প্রাপ্তিতে সহায়তা করে- ব্যাখ্যা করো।'
উত্তর: আমি মনে করি, জনাব মতিনের স্থাপিত কোল্ড স্টোরেজ কৃষককে-আলুর ন্যায্যমূল্য প্রাপ্তিতে সহায়তা করে। গুদামজাতকরণের মাধ্যমে উৎপাদন মৌসুমে উৎপাদিত পণ্যকে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে চাহিদা অনুযায়ী সারাবছর বাজারে সরবরাহ করা হয়। এতে কৃষকরা অতিরিক্ত পণ্য নষ্ট হওয়ার ক্ষতি থেকে বেঁচে যায়। এছাড়া বাজারে দামের স্থিতিশীলতা বজায় থাকে। জনাব মতিন মুন্সীগঞ্জে একটি কোল্ড স্টোরেজ স্থাপন করেন। আশেপাশের আলু ব্যবসায়ীরা তার স্টোরেজে আলু সংরক্ষণ করেন। বর্তমানে তিনি আরও তিনটি কোল্ড স্টোরেজ স্থাপন করেছেন। ফলে চাষিরা নিশ্চিন্তে আলুর ফলন করে যাচ্ছেন। মুন্সীগঞ্জ ও তার পার্শ্ববর্তী এলাকার চাষিরা প্রচুর পরিমাণে আলু উৎপাদন করেন। কোল্ড স্টোরেজে সংরক্ষণ করার সুযোগ থাকায় কৃষকরা দাম বাড়লে, আলু বাজারে সরবরাহ করতে পারে। এতে তারা উৎপাদন মৌসুমের কম দামে পণ্য বিক্রির ক্ষতি থেকে বেঁচে যায়। পরবর্তীতে বছরের অন্য সময় বেশি দামে আলু বিক্রি করে ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারে। কোল্ড স্টোরেজ না থাকলে কৃষকরা বাধ্য হয়ে কম দামে ফড়িয়াদের কাছে আলু বিক্রি করতো। সুতরাং, জনাব মতিনের স্থাপিত কোল্ড স্টোরেজ কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
জনাব মতিনের স্থাপিত কোল্ড স্টোরেজ কৃষককে আলুর ন্যায্যমূল্য প্রাপ্তি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর