সরকারি নীতি উৎপাদনশীলতার ওপর কীভাবে প্রভাব বিস্তার করে? ব্যাখ্যা করো।
উত্তর: উৎপাদনের বিভিন্ন উপকরণ ব্যবহার করে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদিত হয় তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে। সরকারের আর্থিক নীতি, প্রশাসনিক নীতি, কর নীতি, ট্রেড ও ট্র্যারিফ নীতি প্রভৃতি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতাকে প্রভাবিত করে। এই প্রভাব ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, সরকার যদি উৎপাদন ও বিক্রির ওপর বেশি কর ধার্য করে তবে উৎপাদনশীলতার ওপর নেতিবাচক প্রভাব পড়ে। আবার, শিল্প প্রতিষ্ঠান স্থাপনে প্রশাসনিক নীতি সহজ করলে উৎপাদনশীলতা বাড়ে। এভাবে সরকারি নীতি উৎপাদনশীলতার ওপর প্রভাব বিস্তার করে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
সরকারি নীতি উৎপাদনশীলতার ওপর কীভাবে প্রভাব বিস্তার করে? ব্যাখ্যা করো।
উত্তর