উদ্দীপকে উল্লিখিত পণ্যটির অন্তর্নিহিত গুণকে কী বলে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পণ্যটির অর্ন্তনিহিত গুণকে মান বলে। মান হলো পণ্যের অর্ন্তনিহিত গুণ বা কার্যকারিতা। যে পণ্যের কার্যকারিতা বেশি সে পণ্যকে অধিক মানসম্পন্ন পণ্য বলে। পণ্যের মান বা গুণাগুণের জন্যই মূলত ক্রেতা পণ্য ক্রয় করে; যা তার অভাব বা চাহিদা পূরণে সক্ষম। উদ্দীপকে ড. আতাহারের কথা বলা হয়েছে। তিনি হারবাল বিষয়ে পড়ালেখা করে অনেক গবেষণার পর দেশীয় গাছ-গাছড়া দিয়ে মুখে লাগানের একটি ক্রিম তৈরি করলেন, যা ব্যবহার করে মুখের কালো দাগ ও ব্রণ নির্মূল সম্ভব। তার পণ্যের মধ্যে মুখের কালো দাগ ও ব্রণ নির্মূলের ক্ষমতা রয়েছে। উক্ত ক্ষমতা তার পণ্যের অর্ন্তনিহিত গুণ; যা পণ্যের মান হিসেবে বিবেচিত।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পণ্যটির অন্তর্নিহিত গুণকে কী বলে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর