ড. আতাহারের চিন্তা বাস্তবায়নের ফলে যে ধরনের উপযোগ সৃষ্টি হবে, উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: ড. আতাহারের চিন্তা বাস্তবায়নের ফলে স্থানগত উপযোগ সৃষ্টি হবে, উল্লেখিত পরিস্থিতিতে তার সিদ্ধান্তটি যথার্থ বলে আমি মনে করি। পণ্যকে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। সাধারণত পণ্যসামগ্রী উৎপাদনের স্থান এবং ভোক্তাদের অবস্থানের মধ্যে যে দূরত্ব তা নিরসন করার জন্যেই স্থানগত উপযোগ সৃষ্টির প্রয়োজন হয়। এক্ষেত্রে পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে ড. আতাহার হারবাল বিষয়ে পড়ালেখা করেছেন। তিনি অনেক গবেষণার পর দেশীয় গাছ-গাছড়া দিয়ে মুখে লাগানের একটি ক্রিম তৈরি করলেন, যা ব্যবহার করে মুখের কালো দাগ ও ব্রণ নির্মূল সম্ভব। ক্রিম তৈরির প্রথম দিকে বেচা-বিক্রি কম হলেও বর্তমানে সারা দেশে এর ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। তাই তিনি সারা দেশে তা সরবরাহের চিন্তা ভাবনা করছেন। তার উক্ত চিন্তা বাস্তবায়নের জন্য সারাদেশে পরিবহনের মাধ্যম পণ্য সরবরাহ করতে হবে; যা স্থানগত উপযোগ সৃষ্টি করবে। যে স্থানে পণ্য উৎপাদন হয়, সে স্থানে এর ক্রেতা বা ভোক্তা অবস্থান করবে এমন নয়। আর ক্রেতা বা ভোক্তার উপস্থিতি ছাড়া, চাহিদারও সৃষ্টি হয় না। এক্ষেত্রে পরিবহন ব্যবস্থার মাধ্যমে কোনো ব্যবসায়ী চাহিদাসম্পন্ন স্থানে পণ্য নিয়ে স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন এবং ব্যবসায়িক সফলতা লাভকে নিশ্চিত করতে পারেন। উদ্দীপরেও ড. আতাহারের উৎপাদিত ক্রিমের চাহিদা ব্যাপক ভাবে বৃদ্ধি পায়। ফলে, তিনি সারাদেশে ক্রিম সরবরাহ করে ক্রিমের স্থানগত উপযোগ সৃষ্টি করার সিদ্ধান্ত নেন। পণ্যের চাহিদার ভিত্তিতে তার উক্ত সিদ্ধান্ত যথার্থ বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
ড. আতাহারের চিন্তা বাস্তবায়নের ফলে যে ধরনের উপযোগ সৃষ্টি হবে, উদ্দী…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর