উল্লিখিত উদ্দীপকে জনাব আতাহারের কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব আতাহারের কার্যক্রমের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয় । একস্থানে উৎপাদিত পণ্য অন্যস্থানে সরবরাহের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এক্ষেত্রে স্থান পরিবর্তনের ফলে পণ্যের অভাব পূরণের ক্ষমতা বাড়ে। এছাড়া দূরবর্তী অঞ্চলের ভোক্তারা পণ্য ভোগের সুযোগ পায়। সাধারণত পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়। উদ্দীপকের জনাব মো. আতাহার একজন পেঁয়াজ ব্যবসায়ী। তিনি উৎপাদন মৌসুমে মাদারীপুর থেকে পেঁয়াজ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাইকারদের কাছে বিক্রি করেন। তার এ কাজের ফলে একস্থান থেকে অন্যস্থানে পেঁয়াজ স্থানান্তরিত হচ্ছে। ফলে দেশব্যাপী ছড়িয়ে- ছিটিয়ে থাকা ক্রেতাদের কাছে পেঁয়াজ পৌঁছে যাচ্ছে। আর এ কাজের ক্ষেত্রে তিনি পরিবহন ব্যবস্থার সাহায্য নিচ্ছেন। উপরিউক্ত বৈশিষ্ট্যের আলোকে বলা যায়, জনাব আতাহারের কার্যক্রমের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উল্লিখিত উদ্দীপকে জনাব আতাহারের কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগ…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর