তুমি কি মনে কর, "রূপগত উপযোগ" সৃষ্টির মাধ্যমে মি. জহুরুল তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ আমি মনে করি "রূপগত উপযোগ" সৃষ্টির মাধ্যমে মি. জহুরুল তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছেন। বিষয়টি নিচে তুলে ধরা হলো। প্রকৃতি প্রদত্ত পণ্য এক রূপ হতে অন্য রূপে রূপান্তর করাকে রূপগত উপযোগ বলে। রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে পণ্যের বহুমাত্রিক ব্যাবহার বাড়ানো সম্ভব হয়। মি.জহুরুল একজন লেবু উৎপাদনকারী। তার নওগাঁতে উৎপাদিত লেবু তিনি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকেন।এর মাধ্যমে লোকজন লেবু বিভিন্ন এলাকার লোকজন তার লেবু ব্যাবহার করেন। উদ্বৃত্ত লেবু পঁচনের হাত থেকে রক্ষার জন্য তিনি জুস কারাখানা স্থাপন করেন। জুস উৎপাদনের মাধ্যমে তিনি নতুন বাজার সৃষ্টি করেছেন।আগে শুধু তার লেবুর ক্রেতা ছিল যারা শুধু লেবু কিনে ব্যাবহার করতো। এখন তিনি জুসেরও ক্রেতা তৈরি করতে পেরেছেন। যারা কিনা লেবুর পাশাপাশি লেবুর জসুও কিনবে।অথবা,যারা লেবু সেভাবে ব্যাবহার করে না তারা জুস ব্যাবহার করবে।আর তার উৎপাদিত লেবু বিদেশে বাজারজাতকরণের ক্ষেত্রে পঁচে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে । পক্ষান্তরে, জুস দীর্ঘদিন যাবৎ ব্যবহার করা যায়। তাই খুব সহজেই তিনি দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক বাজারে বাজারজাত শুরু করেন এবং বৈদেশিক মুদ্রা অর্জন করেন। মি. জহুরুল জুস উৎপাদনের মাধ্যমে নতুন বাজার সৃষ্টি এবং তার পণ্যের বহুমাত্রিক ব্যবহার বাড়িয়ে অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছেন। তাই আমি মনে করি যে,মি. জহুরুল "রূপগত উপযোগ " সৃষ্টির মাধ্যমে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছেন।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
তুমি কি মনে কর, "রূপগত উপযোগ" সৃষ্টির মাধ্যমে মি. জহুরুল তাঁর কাঙ্ক…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর