উদ্দীপকে উল্লিখিত পার্কে কর্মরত প্রতিষ্ঠানগুলো উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: রাজশাহীর আইটি পার্কে কর্মরত প্রতিষ্ঠানগুলো উৎপাদনের সেবা খাতের অন্তর্ভুক্ত । সেবা হলো অস্পর্শনীয় বা অদৃশ্যমান সুবিধা, যা শুধু অনুভব করা যায়। কিন্তু এর মাধ্যমে মানুষের প্রয়োজন ও অভাব পূরণ করা যায়। শিক্ষা, চিকিৎসা এমনকি যোগাযোগ ব্যবস্থা এর উৎকৃষ্ট উদাহরণ। উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশ সরকার সম্প্রতি রাজশাহীতে একটি আইটি পার্ক স্থাপন করেছে। সেখানে বিশ্বের নামিদামি আইটি ফার্মগুলো সফটওয়্যার, অ্যাপসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন সেবা তৈরি করে। তাদের তৈরি এসব সফটওয়্যার ও অ্যাপগুলো ক্রেতারা স্পর্শ করতে পারে না বা এগুলো চোখে দেখা যায় না। কিন্তু ক্রেতারা এগুলো ব্যবহার করে তাদের প্রয়োজন ও অভাব মেটাতে পারে। এ বৈশিষ্ট্যগুলো বিবেচনায় বলা যায়, রাজশাহীর আইটি পার্কে কর্মরত প্রতিষ্ঠানগুলো উৎপাদনের সেবা খাতের অন্তর্ভুক্ত
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পার্কে কর্মরত প্রতিষ্ঠানগুলো উৎপাদনের কোন খাতের অ…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর