উদ্দীপকে জনাব বারেক পিয়াজ সংরক্ষন এর মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব বারেক পিয়াজ সংরক্ষন এর মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করেছেন। এমন কিছু পন্য আছে যা বছরের একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত হলেও মানুষ সারা বছরই সেই পন্য পেতে চায়। আর এজন্যে পন্যের সময়গত উপযোগ সৃষ্টি করতে হয়। উৎপাদিত পন্য সংরক্ষনের মাধ্যমে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকেই সময়গত উপযোগ বলে। যেমন: আলু,পেঁয়াজ ইত্যাদি বছর নির্দিষ্ট সময় উৎপাদিত হলেও এর চাহিদা সারা বছর থাকে। কিন্তু কিছু কিছু পণ্য সারা বছর উৎপাদন হলেও তার বিক্রয় হয় নির্দিষ্ট মৌসুমে যেমন ছাতা। তাই গুদামজাতকরন এর মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। ফলে বিক্রেতারা বেশি দামে পণ্য বিক্রয় করতে পারে এবং ক্রেতারা সারাবছর পণ্য ভোগ করতে পারে। উদ্দীপকে জনাব বারেক উৎপাদন মৌসুমে কম মূল্যে পেঁয়াজ ক্রয় করে নিজের বাড়িতে সংরক্ষণ করেন।পরবর্তীতে মূল্য বৃদ্ধি পেলে তা বিক্রয় করেন। এতে তার অধিক মুনাফা লাভ হয়।তার এই লাভের কারণ হলো সে সময়গত উপযোগ সৃষ্টি করেছে। তাই বলা যায় যে, উদ্দীপকে জনাব বারেক পিয়াজ সংরক্ষণের মাধ্যমে সময় কতো উপযোগ সৃষ্টি করেছেন।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে জনাব বারেক পিয়াজ সংরক্ষন এর মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর