উৎপাদন কীভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে?— ব্যাখ্যা কর।
উত্তর: মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদে যে বিনিময়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে। উৎপাদনের উপকরণসমূহ সংগ্রহ, সংরক্ষণ, ব্যবহার ও চূড়ান্ত পণ্য উৎপাদনের সাথে বিভিন্ন দক্ষতার মানুষ জড়িত থাকে। উৎপাদনের কর্মকাণ্ডের মাধ্যমে এসব মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এছাড়া উৎপাদনের পূর্বে ও পরে বিভিন্ন স্তরে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। দেশে নতুন নতুন কলকারখানা প্রতিষ্ঠিত হয়, যেখানে মানুষ তার জীবিকা নির্বাহের পথ খুঁজে পায়। তাই বলা হয় উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উৎপাদন কীভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে?— ব্যাখ্যা কর।
উত্তর