দেশের অর্থনৈতিক উন্নয়নে আশরাফের অবদান মূল্যায়ন কর।
উত্তর: দেশের অর্থনৈতিক উন্নয়নে আশরাফের অবদান অপরিসীম।দেশীয় পণ্য-বিদেশে নিজস্ব শোরুমের মাধ্যমে বিক্রয় এবং কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনৈতিক উন্নয়নের সাহায্য করে। উদ্দীপকে আশরাফ একজন তাঁত কারখানার মালিক। স্বয়ংক্রিয় যন্ত্রপাতি দ্বারা আধুনিক ডিজাইনের উৎপাদিত কাপড় তিনি দেশে-বিদেশে নিজস্ব শোরুম এর মাধ্যমে বিক্রয় করেন। শোরুম ও কারখানায় ১২০ জন শ্রমিক সন্তুষ্টি সহকারে কাজ করে। তাই এই কারখানার ফলে দেশের বেকার সমস্যার কিছু সমাধান হয়েছে। আবার দেশের ভিতর ব্যবসা করায় তাকে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব জমা দিতে হয়, যা সরকারি কোষাগারে জমা হচ্ছে,যা দেশের অর্থনীতিতে অবদান রাখছে। এরপর বিদেশে পণ্য বিক্রি করায় দেশের মধ্যে বৈদেশিক মুদ্রার বৃদ্ধি পাচ্ছে, এর অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। তাই বলা যায়, আশরাফ এর কাজটি দেশের অর্থনীতি উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
দেশের অর্থনৈতিক উন্নয়নে আশরাফের অবদান মূল্যায়ন কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর