তুমি কি মনে কর উদ্দীপকের পোল্ট্রি ফার্মটির উৎপাদনশীলতা বাড়াতে কর্মসংস্কারে ভূমিকা আছে? বিশ্লেষণ করো।
উত্তর: আমি মনে করি, নয়নের পোলট্রি ফার্মটির উৎপাদনশীলতা বৃদ্ধিতে কর্মসংস্থানের ভূমিকা রয়েছে। যে কোনো উৎপাদনশীল প্রতিষ্ঠানে শ্রমিক কর্মীর প্রয়োজন হয়। প্রতিষ্ঠানে দক্ষ শ্রমিক নিয়োগ করলে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়। দক্ষ শ্রমিক উৎপাদনের মাত্রা বাড়িয়ে এককপ্রতি উৎপাদন খরচ কমিয়ে আনে। নয়ন একজন বেকার যুবক। সে ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি পোলট্রি ফার্ম গড়ে তুলেছে। ফার্মের আকার বড় হওয়ায় সে কয়েকজন বেকার যুবকদের তার ফার্মে নিয়োগ দেয়। এতে তার পোলট্রি ফার্মের উৎপাদন বৃদ্ধি পায় এবং মুরগির এককপ্রতি উৎপাদন খরচ কমে যায়। নয়নের ফার্মটি শুরুতে আকারে ছোট ছিল। পরবর্তীতে প্রতিষ্ঠানটির আকার বড় হয়। তাই তার প্রতিষ্ঠানে অতিরিক্ত জনবল নিয়োগের প্রয়োজন হয়। সে কিছু বেকার যুবককে তার প্রতিষ্ঠানে নিয়োগ দেয়। নবনিযুক্ত কর্মীরা উৎপাদন বাড়াতে থাকে। এতে প্রতিষ্ঠানের স্থির ব্যয় স্থিতিশীল থাকলেও উৎপাদনের পরিমান বাড়তে থাকে। ফলে এককপ্রতি পণ্যের মূল্য কমে যায়, যা উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষণ। তাই আমি মনে করি, উৎপাদনশীলতা বৃদ্ধিতে কর্মসংস্থানের ভূমিকা রয়েছে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকের পোল্ট্রি ফার্মটির উৎপাদনশীলতা বাড়াতে কর্মস…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর