সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠানটির করণীয় কী? সুপারিশ করো।
উত্তর: সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য চাঁদ ক্রোকারিজ এর করণীয় হচ্ছে তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা। উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদিত পণ্য ও উৎপাদনে ব্যবহৃত উপকরণের অনুপাত। উৎপাদনের দক্ষতার উপর উৎপাদনশীলতা নির্ভর করে। উৎপাদনের দক্ষতা বৃদ্ধি পেলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। চাঁদ ক্রোকারীজ জুন মাসে ৩০ লক্ষ টাকার ক্রোকারিজ উৎপাদন করে। উৎপাদনের সাথে সম্পৃক্ত খরচ কাঁচামাল ৬ লক্ষ টাকা, বেতন ও মজুরি ৩ লক্ষ টাকা, অন্যান্য ১ লক্ষ টাকা। জুন মাসে প্রতিষ্ঠানটির উৎপাদনশীলতা ৩ টাকা। প্রতিষ্ঠানটি উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারে। চাঁদ ক্রোকারিজ দক্ষ ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার, উন্নত কাঁচামাল ব্যবহার, উৎপাদন খরচ হ্রাস সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে। উৎপাদনশীলতা বাড়লে প্রতিষ্ঠানটি সম্পদের সদ্ব্যবহার ও উৎপাদন বৃদ্ধিতে সক্ষম হবে। ফলে তাদের পক্ষে প্রতিযোগিতায় টিকে থাকতে সহজ হবে এবং বাজারে তাদের পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। এভাবে প্রতিষ্ঠানটির সর্বোচ্চ মুনাফা অর্জনের সম্ভাবনা বাড়বে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠানটির করণীয় কী? সুপারিশ করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং, জুন মাসে চাঁদ ক্রোকারীজ-এর উৎপাদনশীলতা ৩ টাকা।উত্তর