উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব নিলয় পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন। পণ্য একস্থান হতে অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। জনাব নিলয়ের রাজশাহীতে একটি আম বাগান আছে। গত বছর আমের বাম্পার ফলনের কারণে আমের যোগান বৃদ্ধি পায়। এতে আমের মূল্য হ্রাস পায়। এজন্য তিনি দেশের বিভিন্ন স্থানে আম সরবরাহের ব্যবস্থা করেন। এতে স্থানীয় বাজারে আমের কেজি ৪০ টাকা হলেও তিনি গড়ে ৫০ টাকায় আম বিক্রয় করতে পারেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে আম সরবরাহের মাধ্যমে আমের স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন। ফলে রাজশাহীতে উৎপাদিত হলেও অন্য অঞ্চলের ভোক্তারা আম খেতে পারছেন। এক্ষেত্রে উৎপাদন স্থান এবং ভোগের স্থানের যে ব্যবধান, তা পরিবহনের মাধ্যমে দূর করা হয়েছে। সুতরাং, জনাব নিলয় বিভিন্ন স্থানে আম সরবরাহের মাধ্যমে আমের স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর