“পণ্যের গুণগতমানই ব্যবসায়ের একমাত্র সফলতার কারণ নয়”ব্যাখ্যা কর।
উত্তর: পণ্যের গুণগত মানই ব্যবসায়ের সফলতার একমাত্র কারণ নয় বলে আমি মনে করি। ব্যবসায়ে সফলতা অর্জনে পণ্যের গুণগত মানের পাশাপাশি আরও বেশ কিছু বিষয় ভূমিকা রাখে। সফলতা অর্জনে একজন ব্যবসায়ীকে সময়মতো পর্যাপ্ত পরিমাণ কাঁচামালের যোগান, শ্রমিক-কর্মীদের মনোবল উন্নয়ন এবং মানসম্মত ও প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থায় সমন্বয় ঘটাতে হয়। শাপলা কোম্পানি বিভিন্ন সাইজের প্যান্ট তৈরি করে। তাদের উৎপাদিত পণ্যগুলোর গুণগত মান খুবই ভালো। তবে শ্রমিক অসন্তোষের কারণে সময়মতো উৎপাদন করতে না পারায় প্রতিষ্ঠানটি অর্ডার পূরণে ব্যর্থ হয়। এক্ষেত্রে পণ্যের গুণগত মান ভালো হওয়া সত্ত্বে প্রতিষ্ঠানটি সফল হতে পারছে না। এর কারণ তারা উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদান কর্মী বা শ্রমের যথাযথ ব্যবহার করতে পারেনি। শ্রমিকদের পর্যাপ্ত পারিশ্রমিক দেওয়া ও তাদের মনোবল বাড়ানোর কোনো উদ্যোগ প্রতিষ্ঠানটি নিতে পারেনি। এতে কর্মীরা কাজে আগ্রহ হারিয়ে ফেলায় প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। তাই বলা যায়, পণ্যের গুণগত মানই ব্যবসায়ের একমাত্র সফলতার কারণ নয়।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
“পণ্যের গুণগতমানই ব্যবসায়ের একমাত্র সফলতার কারণ নয়”ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর