“উৎপাদনশীলতা সুবিধা না পাওয়াই প্রতিষ্ঠানটির ক্ষতির মূল কারণ” তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: “উৎপাদনশীলতার সুবিধা না পাওয়াই প্রতিষ্ঠানটির ক্ষতির মূল কারণ”— উক্তিটির সাথে আমি একমত। উৎপাদনশীলতা হলো উৎপাদন বাড়ানোর দক্ষতা বা সক্ষমতা। একই পরিমাণ উপকরণ ব্যবহার করে আগের তুলনায় বেশি উৎপাদন করতে পারলে উৎপাদনশীলতা বাড়ে। দক্ষ ব্যবস্থাপনা, উন্নত কাঁচামাল, কর্মীদের সাথে সুসম্পর্ক রক্ষা, উন্নত উৎপাদন প্রক্রিয়া প্রভৃতি উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। শাপলা কোম্পানি উন্নত মানের প্যান্ট তৈরি করায় রাশিয়ার বাজার থেকে ৩ লক্ষ পিস প্যান্টের ফরমায়েশ পায়। তবে শ্রমিক ধর্মঘটের কারণে প্রয়োজনীয় সব উপাদান থাকা সত্ত্বেও সময়মতো উৎপাদন ও সরবরাহ করতে পারেনি। তাই ফরমায়েশ বাতিল হয় এবং প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয় । শাপলা কোম্পানিতে শ্রমিক ধর্মঘট থাকায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে একই পরিমাণ উপকরণ ব্যবহার করে আগের তুলনায় কম উৎপাদন হয়েছে। অর্থাৎ, উৎপাদনশীলতা কমে গেছে। যদি প্রতিষ্ঠানটির তার কর্মীদের সাথে সুসম্পর্ক থাকতো তাহলে এ অপ্রত্যাশিত ঘটনার জন্ম হতো না। কর্মীরা ঠিকভাবে কাজ করতো এবং উৎপাদনশীলতা বজায় রেখে যথাসময়ে পণ্য সরবরাহ করতে পারতো। ফলে প্রতিষ্ঠানটি এ ক্ষতির হাত থেকে রক্ষা পেত। এসব কারণেই আমি মনে করি, উৎপাদনশীলতার সুবিধা না পাওয়াই প্রতিষ্ঠানটির ক্ষতির মূল কারণ।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
“উৎপাদনশীলতা সুবিধা না পাওয়াই প্রতিষ্ঠানটির ক্ষতির মূল কারণ” তুমি ক…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর