শরিয়তপুর থেকে পিঁয়াজ সংগ্রহের মাধ্যমে তিনি ব্যবসায়ের কোন কাজটি করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: শরিয়তপুর থেকে পেঁয়াজ সংগ্রহের মাধ্যমে জনাব করিম ব্যবসায়ের পণ্য ক্রয় ও পরিবহনের কাজ করেছেন। ক্রয় ও পরিবহন বিপণনের গুরুত্বপূর্ণ দুইটি কাজ। ক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর হয়। পরিবহনের মাধ্যমে নির্দিষ্ট স্থানে উৎপাদিত পণ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভোক্তাদের কাছে পৌঁছে যায়। ফলে স্থানগতপ্রতিবন্ধকতা দূর হয় । জনাব করিম শরিয়তপুর থেকে পেঁয়াজ সংগ্রহ করেন। পরবর্তীতে সেই পেঁয়াজগুলো তিনি বিভিন্ন অঞ্চলের ভোক্তাদের সরবরাহ করেন। এক্ষেত্রে শরিয়তপুরের পেঁয়াজ উৎপাদনকারীদের থেকে পণ্য কেনার মাধ্যমে তিনি মালিকানা অর্জন করেন। পরবর্তীতে পরিবহনের মাধ্যমে সেগুলো বিভিন্ন অঞ্চলের ভোক্তাদের কাছে পৌঁছে দেন। এতে শরিয়তপুর ছাড়াও অন্যান্য এলাকার মানুষ পেঁয়াজ ভোগ করতে পারে। এভাবে জনাব করিম পেঁয়াজ সংগ্রহের মাধ্যমে বিপণনের ক্রয় ও পরিবহনের কাজে জড়িত আছেন ।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
শরিয়তপুর থেকে পিঁয়াজ সংগ্রহের মাধ্যমে তিনি ব্যবসায়ের কোন কাজটি করেছ…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর