উদাহরণসহ সেবাগত উপযোগের ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর: সেবা কার্যক্রমের মাধ্যমে সেবাগত উপযোগ সৃষ্টি হয়। গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ এমন কোনো কাজ, সুবিধা বা তৃপ্তিকে সেবা বলে । প্রত্যেকটা মানুষই নানান ধরনের সেবার প্রত্যাশা করে। প্রতিটি সৃষ্ট সেবার মধ্যে মানুষের অভাব পূরণের যে সামর্থ্য বিদ্যমান থাকে তাকেই সেবাগত উপযোগ বলে। যেমন- ডাক্তার কর্তৃক রোগীকে সেবা প্রদান, শিক্ষক কর্তৃক পাঠদান প্রভৃতি সেবাগত উপযোগের উদাহরণ।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদাহরণসহ সেবাগত উপযোগের ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর