উদ্দীপকে জনাব আমিনের কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আমিনের কাজের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। দ্রব্যসামগ্রীর মালিকানা পরিবর্তনের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। এক্ষেত্রে পণ্য বিক্রির মাধ্যমে মালিকানা ক্রেতার কাছে হস্তান্তরিত হয়। অন্যদিকে অর্থের বিনিময়ে ক্রেতা বিক্রেতার কাছ থেকে পণ্যের মালিকানা অর্জন করে। জনাব আমিন প্রচুর পরিমাণে আম সংগ্রহ করেন। তিনি সংগ্রহকৃত আম 'তরী ইন্ডাস্ট্রিজ-এ সরবরাহ করেন। এক্ষেত্রে তিনি আম কিনে উক্ত প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। আম কেনার মাধ্যমে তিনি আমের মালিকানা অর্জন করেন। কিন্তু পরবর্তীতে তিনি আমগুলো 'তরী ইন্ডাস্ট্রিজ'-এ বিক্রি করেন। এতে আমের মালিকানা 'তরী ইন্ডাস্ট্রিজ'-এর কাছে হস্তান্তর হয়। এভাবেই ক্রয়-বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। সুতরাং, জনাৰ আমিনের কাজের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়েছে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে জনাব আমিনের কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর