“কৃষিপণ্য সহনীয় মূল্যে সারাবছর ভোগ করার জন্য সংরক্ষণ ব্যবস্থা পর্যাপ্ত থাকা প্রয়োজন” তুমি কি একমত? উপযোগের ধরন বিবেচনায় তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: “কৃষিপণ্য সহনীয় মূল্যে সারা বছর ভোগ করার জন্য সংরক্ষণ ব্যবস্থা পর্যাপ্ত থাকা প্রয়োজন"- উক্তিটির সাথে আমি একমত। পণ্য উৎপাদন থেকে ভোগের সময় পর্যন্ত সংরক্ষণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের এ ধরনের উপযোগ সৃষ্টি হয়। এতে পণ্য অপচয় বা নষ্ট হয় না। জনাব সামাদ বগুড়ায় উৎপাদিত কাঁচা মরিচ চট্টগ্রামে সরবরাহ করেন। কিন্তু জুন মাসে অতিবৃষ্টির কারণে একটি বড় চালান চট্টগ্রামে আসতে দেরি হয়। ফলে স্থানীয় পাইকাররা কাঁচা মরিচ সংগ্রহ করতে পারে না। আবার, বাজার এলাকায় কাঁচা মরিচ সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। রিয়াজুদ্দিন বাজারে কৃষিপণ্য সংরক্ষণ করার পর্যাপ্ত ব্যবস্থা থাকলে কাঁচা মরিচগুলো সংরক্ষণ করা সহজ হতো। এতে মরিচগুলো নষ্ট হওয়ার - আশঙ্কা কমে যেত। কিন্তু পর্যাপ্ত কাঁচা মরিচ সংরক্ষণের ব্যবস্থা না থাকায়, সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। এতে জনাব সামাদ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কাঁচা মরিচ সংরক্ষণের ব্যবস্থা থাকলে, সেগুলো সংরক্ষণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করতে পারতেন। ভোক্তারা পরবর্তী সময়ে ভোগ করতে পারতো। ফলে ভোক্তারা সারা বছর সহনীয় মূল্যে কৃষিপণ্য ভোগ করতে পারতো। তাই আমি মনে করি, কৃষিপণ্য সহনীয় মূল্যে সারা বছর ভোগ করার জন্য সংরক্ষণ ব্যবস্থা থাকা প্রয়োজন।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
“কৃষিপণ্য সহনীয় মূল্যে সারাবছর ভোগ করার জন্য সংরক্ষণ ব্যবস্থা পর্যা…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর