উৎপাদনের কোন উপকরণটি স্থানান্তরযোগ্য নয়? ব্যাখ্যা করো।
উত্তর: উৎপাদনের ভূমি উপকরণটি স্থানান্তরযোগ্য নয় । উৎপাদনের চারটি উপাদানের মধ্যে ভূমিই প্রকৃতির দান। মাটি, মাটির উর্বরাশক্তি, বৃষ্টিপাত, বাতাস, সূর্যের আলো, নদ-নদী প্রভৃতি হলো ভূমির অন্তর্ভুক্ত। এগুলো চাইলেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা সম্ভব নয়। উৎপাদনের উপাদানগুলো ভূমিতে এনে উৎপাদন কাজ সম্পন্ন করা যায়। তবে ভূমির মালিকানা হস্তান্তর করা সম্ভব। তাই বলা যায়, ভূমির মালিকানা হস্তান্তর করা যায় কিন্তু ভূমি স্থানান্তরযোগ্য নয়।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উৎপাদনের কোন উপকরণটি স্থানান্তরযোগ্য নয়? ব্যাখ্যা করো।
উত্তর