জাতীয় শিল্পনীতি-২০১৬ অনুযায়ী মি. আজিজের প্রতিষ্ঠানটি ২০১৫ সালে কোন ধরনের এন্টারপ্রাইজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো ।
উত্তর: জাতীয় শিল্পনীতি-২০১৬ অনুযায়ী উদ্দীপকে উল্লেখিত মি. আজিজের প্রতিষ্ঠানটি ২০১৫ সালে মাঝারি এন্টারপ্রাইজের অন্তর্ভুক্ত ছিল । উৎপাদনমুখী মাঝারি শিল্প রূপগত উপযোগ সৃষ্টির সাথে জড়িত। জাতীয় শিল্পনীতি ২০১৬ অনুসারে এ শিল্পের ভূমি ও দালান ছাড়া স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ ১৫ কোটি টাকা থেকে ৫০ কোটি টাকা হয়। এক্ষেত্রে শ্রমিক সংখ্যা ১২১ থেকে ৩০০ জন পর্যন্ত হয়ে থাকে । উদ্দীপকে উল্লেখিত মি. আজিজ ২০১০ সালে ২৫ কোটি টাকা নিয়ে খুলনায় একটি সিমেন্ট কারখানা স্থাপন করেন। তখন কারখানায় ১৫০ জন শ্রমিক নিয়োজিত ছিল। পরবর্তীতে তিনি ২০১৫ সালে আরও ২০ কোটি টাকা এবং নতুন ১০০ জন শ্রমিক নিয়োগ দেন। সেক্ষেত্রে মোট বিনিয়োগ হয় ৪৫ কোটি টাকা এবং মোট শ্রমিক সংখ্যা হয় (১৫০ + ১০০) = ২৫০ জন। উক্ত বিনিয়োগকৃত টাকা এবং শ্রমিক সংখ্যা উৎপাদনমুখী মাঝারি এন্টারপ্রাইজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জাতীয় শিল্পনীতি ২০১৬ এর তথ্য মতে, মি. আজিজের প্রতিষ্ঠানটি ২০১৫ সালে মাঝারি এন্টারপ্রাইজের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
জাতীয় শিল্পনীতি-২০১৬ অনুযায়ী মি. আজিজের প্রতিষ্ঠানটি ২০১৫ সালে কো…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর