উদ্দীপকে উল্লিখিত মি. জামিলের প্রতিষ্ঠানটির মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মি. জামিলের প্রতিষ্ঠানটির মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। গুদামজাতকরণের মাধ্যমে পণ্যকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করা হয়। এতে ঘাটতি মৌসুমে ঐ পণ্য সরবরাহের মাধ্যমে চাহিদা পূরণ করা যায়। এভাবে সময়গত উপযোগ সৃষ্টি হয়। ফলে সারা বছরই ক্রেতারা পণ্য ভোগ করতে পারে। উদ্দীপকে উল্লেখিত মি. জামিল বগুড়ায় ২,০০০ টন ধারণ ক্ষমতাসম্পন্ন একটি কোল্ডস্টোরেজ স্থাপন করেন। মার্চ মাসে তিনি সংরক্ষণের জন্য ১,৫০০ টন আলু সংগ্রহ করেন। মি. জামিল ঐ আলু অনেকদিন সংরক্ষণ করতেপারবেন। আলুগুলো সঠিকভাবে সংরক্ষণ করলে তার গুণগতমানে দীর্ঘদিন কোনো সমস্যা হবে না। ফলে মি. জামিল ঘাটতি মৌসুমে ঐ আলু বাজারে সরবরাহ করতে পারবেন। এভাবে তার আলু সংরক্ষণের কাজটি গুদামজাতকরণের অন্তর্ভুক্ত। আর গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে। সুতরাং, মি. জামিলের প্রতিষ্ঠানটির মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. জামিলের প্রতিষ্ঠানটির মাধ্যমে কোন ধরনের উপযোগ…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর