ব্যবসায় সফলতা অর্জনের জনাব জহির এর করণীয় উপযোগ সৃষ্টির আলোকে মূল্যায়ন কর।
উত্তর: ব্যবসার সফলতা অর্জনের জনাব জহির এর উচিত সময়গত উপযোগ সৃষ্টি করা। এক সময় উৎপাদিত পণ্য সংরক্ষণ করে অন্য সময় যে বাড়তি উপযোগ পাওয়া হয় তাকে সময়গত উপযোগ বলে। গুদামজাতকরণ এর মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করা হয়। নানান কারণে পণ্য উৎপাদনের সময় এবং ভোগ সময়ের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। এক্ষেত্রে উৎপাদিত পণ্য সময় হতে ভোগ সমান পর্যন্ত ধরে রাখার প্রয়োজন হয়। উৎপাদক বা মধ্যস্থ ব্যবসায় কর্তৃক এভাবে পণ্য ধরে রাখা অর্থাৎ সংরক্ষণের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাই হলো সময়গত উপযোগ । উদ্দীপকে দেখা যায, মৌসুমী ফলের ব্যবসায়ী জনাব জহির বরিশাল হতে আমড়া কিনে ঢাকায় বিক্রি করেন। তবে উৎপাদন মৌসুমে আমরা সরবরাহ বেশি হওয়ায় মুনাফা একেবারেই হয় না। তবে মৌসুম শেষে আমড়ার দাম ঢাকাতে কিছুটা বাড়ে। তাই তিনি ব্যবসার ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিতে চাচ্ছেন। এখানে দেখা যাচ্ছে তিনি গুদামজাতকরণের ব্যবস্থা না করায় তারপর সঠিক মূল্য পাচ্ছে না। যদি তিনি গুদামজাতকরণের ব্যবস্থা করেন তাহলে যখন পণ্যের দাম বৃদ্ধি পাবে তখন তিনি পন্যটি বিক্রয় করে মুনাফা অর্জন করতে পারবে। তাই বলা যায় উদ্দীপকে ব্যবসায়িক সফলতা অর্জনের জনাব জহিরের করণীয় হচ্ছে সময়গত উপযোগ সৃষ্টি করা।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
ব্যবসায় সফলতা অর্জনের জনাব জহির এর করণীয় উপযোগ সৃষ্টির আলোকে মূল্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর